০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষার্থীদের জন্য বাকৃবি ছাত্রশিবিরের ইফতার আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারী শিক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেট সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীদের মাঝে ইফতার গিফট বিতরণ করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্রী হলের প্রায় ১০০০ এর অধিক শিক্ষার্থীদের মাঝে ওই ইফতার গিফট বিতরণ করা হয়।

এসময় বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাসির ত্বোহা বলেন, “মুসলমানদের সবচেয়ে বড় সংস্কৃতি হচ্ছে রমজান মাস। এই মাসের একটা বড় কাজ হচ্ছে নিজেদের ইফতার অন্যের সাথে বণ্টন করা। আমরা আমাদের ভাইদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারের আয়োজন করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমাদের বোনদের জন্য আজকের এই আয়োজন। আমাদের সকল ভাই এবং বোন, যারা তাদের পরিবার থেকে দূরে থাকে, সেই পরিবারের একটা আমেজ তৈরি করার জন্য এবং ইসলামিক সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্যই ইফতারের এই আয়োজন।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কৃষিবিদ আবদুল্লাহ আল মঈন বলেন, “আমাদের বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের বারাকাহ ইফতার প্রোগ্রাম খুব সুন্দরভাবেই চলমান। গত বছরের ন্যায় এইবারও প্রায় ১০০০-এর অধিক মেয়ে শিক্ষার্থীদের জন্য আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। শিক্ষার্থীবান্ধব কাজ বাকৃবি ছাত্রশিবির এর আগেও করেছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নারী শিক্ষার্থীদের জন্য বাকৃবি ছাত্রশিবিরের ইফতার আয়োজন

পোষ্টের সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬