০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. বখতিয়ার ফাহিম রনিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের দল।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বখতিয়ার ফাহিম রনি সদর উপজেলা ১৩ নং বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আসলাম হোসেনের ভাতিজা।

স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ নেতা রনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রভাববিস্তার করে নিরীহ মানুষের জমি দখল, উচ্চ হারে সুদের ব্যবসায় হয়রানিসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: সাফায়েত হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

মদনে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নাশকতা পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০১:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫