০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারদের লাল জার্সি! ব্রাজিলে বিতর্কের ঝড়

সবুজ-হলুদ এ যেন ব্রাজিলের আবেগ! কিন্ত লাল জার্সি—এ যেন অচেনা চিত্র! বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলের অ্যাওয়ে জার্সি লাল হতে পারে—ফুটি হেডলাইনসের এমন প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জার্সির একটি সম্ভাব্য নকশা অনলাইনে ফাঁস হওয়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। শুধু ক্রীড়াঙ্গনেই নয়, আলোচনার ঢেউ পৌঁছেছে রাজনৈতিক মহলেও।

প্রসঙ্গত, ২০২৩ সালে ব্রাজিল একটি প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে কালো জার্সিতে মাঠে নামে, যা ছিল বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। এবার যে লাল জার্সির কথা উঠেছে, সেটি ১৯১৭-১৯১৯ সালের ঐতিহাসিক জার্সির অনুপ্রেরণায় তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে অনেকেই এই পরিবর্তনকে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন।

বিতর্ক আরও তীব্র হয়েছে রাজনৈতিক ব্যাখ্যার কারণে। বর্তমান বামপন্থী সরকারের নেতৃত্বে থাকা প্রেসিডেন্ট লুলা ডি সিলভার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা। ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীর দাবি, লাল রঙ আসলে বামপন্থার প্রতীক। তাদের বক্তব্য, “আমাদের পতাকা কখনো লাল হবে না।”

এই পরিস্থিতিতে ডানপন্থি এমপি জে ত্রোভাও একটি প্রস্তাবিত আইন উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে—জাতীয় দলের যেকোনো প্রতীক বা পোশাকে কেবল সবুজ, হলুদ, নীল ও সাদা রং ব্যবহার করতে হবে।

বিতর্ক যখন তুঙ্গে, তখন মুখ খুলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, এটি কেবল একটি প্রাথমিক খসড়া। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে স্পনসর প্রতিষ্ঠান ‘নাইকি’র সঙ্গে আলোচনার পর।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেইমারদের লাল জার্সি! ব্রাজিলে বিতর্কের ঝড়

পোষ্টের সময় : ১২:৫১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫