০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘নেত্রকোনা জেলা বিএনপির সদস‍্য সচিব রফিকুল ইসলাম হিলালীর প্রতি খোলা চিঠি’

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬৭৭ ভিউ :

॥ নেত্রকোনা জেলা বিএনপির সদস‍্য সচিব রফিকুল ইসলাম হিলালীর প্রতি খোলা চিঠি : আপনার সীমাহীন স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা প্রকাশ॥

অন‍্যায়, অবিচার, অবমূল্যায়ন, অহংকার, ঈর্ষা ও জুলুমের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার ধ্বংস অনিবার্য। কারণ আমার মহান রব জুলুমকারীকে পছন্দ করেন না। সদ‍্য ইতিহাস থেকে শিক্ষা নিন, শেখ হাসিনার পতন এই জন‍্যই হয়েছিল। ব‍্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজনীতিতে আমাকে “জিরো” বানানোর আপনার অভিলাষ কখনোই সফল হবে না, কারন আল্লাহ উত্তম বিচারক। তাছাড়া কেন্দুয়া ও আটপাড়ার তৃণমূল কর্মী / সাধারণ মানুষ আমাকে আপনার চেয়েও বেশী ভালোবাসে। কারন তাদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো। তাদের ভালোবাসায় আজ আমি “রোটারিয়ান নাজমুল হাসান” হয়ে উঠতে পেরেছি।

হে নেতা, মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতায় এই রকম বিদ্বেষী মনোভাব বা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ মনে হয় কেন্দুয়া ও আটপাড়াবাসী কখনো প্রত্যক্ষ করে নাই। মনে রাখবেন, আমার শেকড় কিন্তু মদন নয়, আমার শেকড় আমার প্রিয় কেন্দুয়া উপজেলাতে।

আমি উপলব্ধি করতে পেরেছি যে, গতকাল প্রকাশিত কেন্দুয়া উপজেলা বিএনপির কমিটিতে আমি সদস‍্য পদ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি নি, কারণ—

১। ফ‍্যাসিস্ট/ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি ঢাকার রাজপথ সহ কেন্দুয়া ও আটপাড়ার প্রত‍্যেকটি ইউনিয়নে জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম।

২। বৈষম্য বিরোধী আন্দোলনে পুরো জুলাই ও আগস্ট পর্যন্ত ছাত্র জনতার সাথে আন্দোলনে সক্রিয় ছিলাম, আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম এবং আহত হয়েছিলাম।

৩। দলের দু:সময়ে কেন্দুয়া ও আটপাড়ার বিএনপির রাজনীতিকে চাঙ্গা রেখেছিলাম এবং কর্মীদের মনোবল অটুট রেখেছিলাম।

৪। সরকার বিরোধী আন্দোলন যখন চরম পর্যায়ে আপনারা তখন গ্রেফতারের ভয়ে বিদেশী নাম্বারে WhatsApp খুলে লোকাল নাম্বার সব সুইচ অফ করেছিলেন তখন আমার 01977169909 নাম্বারটিই সাধারণ নেতাকর্মীদের ভরসাস্থল ছিল এবং গভীর রাতে তারা আমাকে ফোন করেও মানসিক শক্তিটুকু পেতো। তখন অভিভাবক হিসেবে আমি গ্রেফতারকৃত অসহায় কর্মীদের জামিন সহযোগিতা ও তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা নিরবে করে গিয়েছিলাম।

৫। গত ২০২২ সালে ভয়াবহ বন‍্যায় কেন্দুয়া- আটপাড়ার বানভাসি অসহায় মানুষের পাশে প্রায় ৩০ লক্ষ টাকার ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয়েছিলাম যার মধ‍্যে প্রায় ৫ লক্ষ টাকার ত্রাণসামগ্রী আপনি নিজে বিতরণ করে বানভাসি মানুষের বাহবা নিয়েছিলেন।

৬। আমি অযোগ্য কারন আমি বিগত বছরে গুলোতে কেন্দুয়া ও আটপাড়ার প্রত‍্যেকটি ইউনিয়নের শীতার্ত মানুষের পাশে ৭০০০ কম্বল নিয়ে হাজির হয়েছিলাম।

৭। আমি অযোগ্য কারন, আপনার পবিত্র কোরআন শপথের রাজনীতি এবং ৫ আগষ্টের পরে কেন্দুয়ায় আপনার অনুসারীদের কর্তৃক কমিশন বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি, সরকারি চাল আত্মসাৎ এর বিরুদ্ধে সর্বদা সরব ছিলাম দলীয় ফোরামে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আর কি কি অযোগ্যতার কারনে আপনি কেন্দুয়া উপজেলা কমিটিতে আমার নাম কেটে দিলেন সেটি কেন্দুয়া ও আটপাড়াবাসীর কাছে প্রকাশ করুন, তা না হলে আপনার রাজনৈতিক দেউলিয়াত্বই শুধু প্রকাশ পাবে। আপনার মতন দুর্দান্ত অভিনেতা নেত্রকোনা জেলাতে নেই। কারন, গতকালও আপনি আমাকে ফোন করে নির্বাচনের জন‍্য দোয়া চেয়েছেন। আপনি জানেন কি যেসব পকেট কমিটির মাধ‍্যমে আপনি যাদের কাউন্সিলর বানিয়েছেন তাদের মধ্যে বিবেকমান কাউন্সিলরগণ আপনার সীমাহীন স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দলের মধ‍্যে অগণতান্ত্রিক আচরণের সমুচিত জবাব ৩০ আগস্ট কাউন্সিল ভোটের মাধ্যমে প্রকাশ করবে। মনে রাখবেন আল্লাহ সীমা লংঘনকারীকে পছন্দ করেন না।

পরিশেষে, আমি আমার সকল ভক্তদের সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

— রোটারিয়ান এম. নাজমুল হাসান

সহ: মহাসচিব, জিয়া পরিষদ

সহ-সভাপতি, জিয়া মঞ্চ

সাবেক উপদেষ্টা, নেত্রকোনা জেলা বিএনপি

নেত্রকোনা-৩ ( কেন্দুয়া ও আটপাড়া) আসনের অন‍্যতম মনোনয়ন প্রত্যাশী

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

হালুয়াঘাটে অগ্রযাত্রা কো-অপারেটিভে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘নেত্রকোনা জেলা বিএনপির সদস‍্য সচিব রফিকুল ইসলাম হিলালীর প্রতি খোলা চিঠি’

পোষ্টের সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫