১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মসিক প্রশাসক

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর তিনটি ওয়ার্ডে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পৃথক স্থানে এসব কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

উদ্বোধিত কাজের মধ্যে রয়েছে- সদর উপজেলা অফিসের পশ্চিম পাশে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, ঢাকা-ময়মনসিংহ সড়কের সড়ক ও জনপথ বিভাগের রাস্তা থেকে ইউনানী কলেজ পর্যন্ত আরসিসি রাস্তা ও ইটের ড্রেন নির্মাণ এবং সুতিয়াখালী খালপাড়া থেকে হাজী বাড়ি পর্যন্ত রাস্তা ও নির্ধারিত ব্যাসের আরসিসি পাইপ ড্রেন নির্মাণ।

উদ্বোধনকালে প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, তিনি প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করা হচ্ছে। বিশেষ করে নগরীর সড়ক, ড্রেন, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি নগরবাসীর প্রত্যাশিত সেবা শতভাগ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় মসিকের নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যক্ষ হাকিম কামরুল ইসলাম নাবাতাতী, বর্জ্য কর্মকর্তা মহব্বত আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

হালুয়াঘাটে অগ্রযাত্রা কো-অপারেটিভে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মসিক প্রশাসক

পোষ্টের সময় : ০৯:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬