০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে থাকছে না আর ভিডিও: সবই হবে ‘রিলস’

বিশ্বজুড়ে ভিডিও কনটেন্টের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকে আসছে বড় ধরনের আপডেট। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, প্ল্যাটফর্মে আলাদা কোনো ‘ভিডিও’ বিভাগ আর থাকছে না—সব ভিডিওই এখন থেকে ‘রিলস’ ফরম্যাটে দেখা যাবে।

এছাড়া, ‘রিলস’-এ ৯০ সেকেন্ডের দৈর্ঘ্যসীমাও তুলে দেওয়া হচ্ছে। ফলে ব্যবহারকারীরা এখন আরও দীর্ঘ ভিডিও রিল আকারে আপলোড ও শেয়ার করতে পারবেন।

মেটা বলছে, এই পরিবর্তন ফেসবুকে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলবে। নতুন এই আপডেটের ফলে ফেসবুক অ্যাপের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে রাখা হবে ‘রিলস’। যদিও ভিডিও কনটেন্টের ধরন বা দৈর্ঘ্য অনুযায়ী সুপারিশের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে না।

মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়, ‘‘আমরা এখনো ভিডিওর বিভিন্ন ধরণ ও দৈর্ঘ্যকে গুরুত্ব দিচ্ছি এবং ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশ আগের মতোই থাকবে।’’

এই পরিবর্তনকে মেটার সিইও মার্ক জাকারবার্গের আগের এক মন্তব্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছিলেন, ফেসবুককে ‘সাংস্কৃতিকভাবে আরও প্রভাবশালী’ ও আগের ‘ক্লাসিক ফেসবুক’-এর অভিজ্ঞতা ফিরিয়ে আনতেই তারা কাজ করছেন।

উল্লেখ্য, এর আগেই গত বছর মোবাইল ব্যবহারকারীদের জন্য ফেসবুকে ফুল-স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছিল মেটা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফেসবুকে থাকছে না আর ভিডিও: সবই হবে ‘রিলস’

পোষ্টের সময় : ০১:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫