০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সনদের বিকল্প নেই: ব্যারিস্টার শাহরিয়ার কবির

একটি স্বনির্ভর ও প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় সনদের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। ময়মনসিংহে ”গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের দাবী” শীর্ষক সেমিনারে জাতীয় সনদের প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। শনিবার দুপুরে নগরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে রাজনৈতিক বিভাজন দূর করে সমন্বিত উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। মাওলানা কামরুল আহসান এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি।

সেমিনারে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের নেতারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সনদের বিকল্প নেই: ব্যারিস্টার শাহরিয়ার কবির

পোষ্টের সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬