১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদন উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৌর ভবনের সামনে থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ যুবলীগ সভাপতি বিস্ফোরক আইনের মামলায় এজাহার নামীয় আসামী ছিলেন।

জানা যায়, গত ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেন, যে কোনো মূল্যে ছাত্র আন্দোলন প্রতিহত করতে হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতা ও মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়ে। এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ ছাত্র-জনতা আহত হন। এর পরিপ্রেক্ষিতে মেহেদি হাসান নবাব সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় ৬৮ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। এ মামলার এজাহার নামীয় আসামী ছিল যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়নের ছাত্রদল সাথারণ সম্পাদক মেহেদি হাসান নবাবের বিস্ফোরক আইনের মামলায় নিজ বাসার সামনে থেকে যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদন উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

পোষ্টের সময় : ১১:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫