০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ধোবাউড়ায় গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

ময়মনসিংহের ধোবাউড়ায় বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী রাজিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) উপজেলার এরশাদবাজার সংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ওই গ্রামের শামছুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে বাবুলের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন স্ত্রী রাজিয়া।

এমনকি তিনি তার গোপনাঙ্গও কেটে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে আত্মীয়দের চিৎকারে প্রতীবেশীরা এসে রাজিয়াকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের ভাই নজরুল ইসলাম জানান, ঘরে বাবুল ও তার স্ত্রী ছাড়া কেউ ছিল না। তার স্ত্রীই তাকে হত্যা করেছে।

এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার (ওসি) তদন্ত মোজাম্মেল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত আরো জানাতে পারব। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের ধোবাউড়ায় গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

পোষ্টের সময় : ১১:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫