০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অর্থোটিক্স ডিভাইস প্রদর্শনী ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস কলেজ মিলনায়তনে অর্থোটিক্স ডিভাইস প্রদর্শনী ও ডিভাইস বিষয়ক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টাইনর অর্থোটিক্স (প্রা.) লি.-এর আয়োজনে সোমবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডা. এম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. কুদ্দুস (জাহিদ), সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম রাজীব, ডা. মুর্শীদুল হাসানসহ কলেজের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইনর কোম্পানির ঢাকা রিজনের এরিয়া ম্যানেজার মুশফিকা আক্তার বিথী এবং ময়মনসিংহ জেলার সেলস প্রমোশন অফিসার রিয়াদ হাসান। তারা অর্থোটিক্স ডিভাইসের বৈজ্ঞানিক ব্যবহার ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রদর্শিত ডিভাইসগুলো ঘুরে দেখেন এবং এর ব্যবহারিক দিক নিয়ে মতবিনিময় করেন।

সভাপতির বক্তব্যে ডা. রোকসানা আক্তার টাইনর কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে অর্থোটিক্স ডিভাইস প্রদর্শনী ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৪:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬