০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপিত

ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য— “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”

এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল, ময়মনসিংহ এবং জোসনার আলো (প্রতিবন্ধী শিশুদের চিকিৎসাভিত্তিক বিশেষ শিক্ষা কার্যক্রম)-এর আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ডা. এমএ কুদ্দুস (জাহিদ)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের ইনচার্জ মিস. শতাব্দী দাস, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের পরিচর্যাকারী, সহকারী পরিচালক ইমরান আহমেদ, দিদার হোসেন (হেড, অর্থ ও হিসাব)সহ স্কুল ও কলেজের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী জনসংখ্যার একটি বড় অংশ বিভিন্ন শারীরিক, সংবেদনশীল ও বিকাশজনিত প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করেন। মেধা ও দক্ষতা থাকা সত্ত্বেও শারীরিক সীমাবদ্ধতার কারণে সমাজের অনেক ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ সীমিত থাকে, ফলে একটি বড় জনগোষ্ঠী পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকে। দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই ধরনের প্রতিষ্ঠানসমূহ অগ্রণী ভূমিকা রাখতে পারে।

পরে ক্যাম্পাস থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপিত

পোষ্টের সময় : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫