০৬:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা পরিষদের প্রথম কার্যদিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহনের পর প্রথম সভা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও জেলা-মহানগর ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানান দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে। এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন- হাজারো শহীদেও আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। একটি নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক মূহর্ত সময়ও অপচর করছেন না। তিনি দেশ ও জাতীর কল্যাণে আত্মনিয়োগ করে অবিরাম কাজ করে চলছেন। ইতিমধ্যে তিনি প্রশাসন পুনগঠনের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে কাজ শুরু করছেন। এক্ষেত্রে তিনি প্রশাসক নিয়োগের পাশাপাশি নির্বাচনের উদ্যোগও গ্রহন করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের সভাকক্ষে বিদায়ী প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে প্রশাসক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহনের পর অনুষ্ঠিত প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করে আরও বলেন- জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব ব্যক্তিগতপ্রাপ্তি বা ক্ষতিপূরণ নয়। এটি জনগণের সেবায় জণকল্যানের বিকল্প মাধ্যম। এই দায়িত্ব পালনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহের উন্নয়নে কাজ করতে চাই। এজন্য দেশের প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং সচিব আমাকে আশ্বাস দিয়েছেন। তারা এই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিশেষ করে বিগত সময়ের অনিয়ম, লুটপাট ও কমিশন বাণিজ্যের কারণে মৃতপ্রায় জেলা পরিষদকে তারা শক্তিশালী করতে চান। সেজন্য আমাদের কাছ থেকে প্রস্তাবও চেয়েছেন। ইনশাল্লাহ, আমরা আগামী এক মাসের মধ্যে এই প্রস্তাবটা দিব, জেলা পরিষদকে আমরা একটা গণকল্যাণমুৃখী শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবো। দেশ পুনগঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় বাস্তবায়নে কাজ করতে চাই। এজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা।

এর আগে এদিন বেলা পৌনে ১১টায় জেলা পরিষদের প্রশাসক কক্ষে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানাতে ছুটে আসেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকনসহ জেলা ও মহানগর বিএনপির র্শীষ নেতৃবৃন্দ।

পরে পরিষদের সভাকক্ষে বিদায়ী প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে প্রশাসক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহনের পর প্রথম সভা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এতে প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদকে গণকল্যাণমুৃখী শক্তিশালী প্রতিষ্ঠান এবং ময়মনসিংহকে আদর্শ জেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদাসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ নয়া প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

সভায় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আজকে যিনি প্রশাসক হিসাবে এই পরিষদের দায়িত্বগ্রহন করেছেন, বিগত ১৭ বছর আমরা তাঁর নেতৃত্বে জীবনবাজী রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আশা করছি, জেলা পরিষদের প্রশাসক পদেও তিনি তার সাহসী ভূমিকায় অন্যন্য নজির সৃষ্টি করবেন।’

এ সময় নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

একই সঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকন জেলা পরিষদের যেকোন উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকবেন জানিয়ে নয়া প্রশাসকের জন্য শুভ কামনা ব্যক্ত করেন।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদায়ী প্রশাসক কাজী জিয়াউল বাসেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপীন চন্দ্র বিশ্বাস, মসিকের প্রধান ভান্ডর ও ক্রয় কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, মসিকের পরিবহন শাখার জিএম রাজীবুল হাসান, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, ফারজানা রহমান হুসনা, পাবলিক প্রসিকিউটর অ্যাড. আনোয়ারুল আজিজ টুটুল, আইনজীবী নেতা অ্যাড. রেজাউল করিম চৌধুরী, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ জেলা পরিষদের প্রথম কার্যদিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ০৭:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬