১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ, অপুষ্টি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের নন্দীবাড়ীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনর বাংলাদেশের মুক্তাগাছা এপি এ সভার আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোলেন্ড গোমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, কাজী নাইম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রাশেদ আলম, প্রোগ্রাম অফিসার সজল কুমার দে প্রমুখ। সভায় বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ধর্মীয় আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে অপুষ্টি, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা আহবান জানান। সভায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নির্বাচিত ধর্মীয় নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন- মুক্তাগাছায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

পোষ্টের সময় : ০২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫