০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে রাব্বী নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত রাব্বী মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিণপাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টোর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাব্বী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি দোকানের কাছে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। পরে হামলাকারীরাও দোকানের ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রাব্বীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা হোসেন আলী বলেন, ‘আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার ওপর প্রকাশ্যে আক্রমণ করে ও কুপিয়ে রক্তাক্ত করে। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। এখন আবার ভয়ে কেউ কিছু বলতে চাচ্ছে না। আমরা এই হত্যার বিচার চাই।’

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাসপোর্ট অফিস ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিহত রাব্বীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

পোষ্টের সময় : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬