১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

ময়মনসিংহে নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের নিয়ে যাত্রা শুরু করল মিউজিক ফোরাম ময়মনসিংহ বিভাগ। শনিবার (৪ জুলাই) সংগঠনটির আনুষ্ঠানিক পদযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চার জেলার সঙ্গীতশিল্পীরা উপস্থিত ছিলেন।

মিউজিক ফোরাম ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক আরিফুল হাসান সানি, সদস্য সচিব মাহমুদুর রহমান তপু, যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম সাকিব ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন আকাশের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৫ জন তরুণ সঙ্গীতশিল্পীর হাত ধরে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ধারাবাহিক সঙ্গীত পরিবেশনা। আয়োজকদের দাবি, প্রায় ১০০ জন শিল্পী একটানা সঙ্গীত পরিবেশন করেন, যা ময়মনসিংহের সঙ্গীত অঙ্গনে একটি বিরল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আয়োজকরা জানান, মিউজিক ফোরাম ময়মনসিংহ বিভাগ ভবিষ্যতে তরুণ শিল্পীদের প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং সঙ্গীতাঙ্গনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

পোষ্টের সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬