০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিপিএইচএস এ সীরাতুন্নবী উদযাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিনিময় লাইব্রেরি ও সীরাত বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে দিনব্যাপী সীরাতুন্নবী উদযাপন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাসকান্দা নতুন বাজার এলাকায় অবস্থিত কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার (পিটি)-এর সভাপতিত্বে এবং বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ডা. এম এ কুদ্দুস (জাহিদ)।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মোমেনশাহীর মুতাওয়াল্লী মুফতি মাহবুবুল্লাহ কাসেমী এবং বিশেষ আলোচক হিসেবে সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুমের মুহাদ্দিস মুফতি ইলিয়াস, মুফতি আমিনুল ইসলাম রায়হানসহ অন্যরা রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন সম্ভব। এ সময় তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানানো হয়।

সীরাত প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে গুমুরিয়া নদীর ভাঙন রোধে গ্রামবাসীর স্মারকলিপি

নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

27 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ সিপিএইচএস এ সীরাতুন্নবী উদযাপন

পোষ্টের সময় : ০৮:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬