১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারপুল সমর্থকদের স্বস্তি: সালাহ থাকছেন আরো দুই বছর

  • RA
  • পোষ্টের সময় : ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৪২১ ভিউ :

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো লিভারপুল সমর্থকরা। মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের জন্য নতুন চুক্তি করেছেন। ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকছেন তিনি।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৯৪টি ম্যাচে মাঠে নেমে ২৪৩টি গোল করেছেন সালাহ। এ সময়ে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে।

চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি ২৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩২টি।

এদিকে, লিভারপুল প্রিমিয়ার লিগে দুর্দান্ত অবস্থানে রয়েছে। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান ১১ পয়েন্ট। লিগে এখনও সাতটি ম্যাচ বাকি।

লিভারপুলের হয়ে সালাহ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো বহু মর্যাদাপূর্ণ শিরোপা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লিভারপুল সমর্থকদের স্বস্তি: সালাহ থাকছেন আরো দুই বছর

পোষ্টের সময় : ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫