০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের তুলির টানে রঙিন ময়মনসিংহের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র

ময়মনসিংহ সদর উপজেলার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস (এনডিডি) আক্রান্ত শিশু ও ব্যক্তিদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সমাজে তাদের অধিকার ও সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কেন্দ্রের এনডিডি শিশুরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। তাদের মনের মাধুরী মিশিয়ে আঁকা চমৎকার সব ছবিতে ফুটে ওঠে প্রকৃতি, বাংলাদেশ ও তাদের নিজস্ব ভাবনার এক রঙিন জগত। মুখে কথা বলতে না পারা কিংবা শারীরিক-মানসিক সীমাবদ্ধতা থাকা অনেক শিশুর তুলির ছোঁয়ায় ফুটে ওঠা অসাধারণ শৈল্পিক রূপ দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, “এনডিডি বা অটিজম আক্রান্ত শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে তারাও এক একজন অনন্য সম্পদে পরিণত হতে পারে। আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের আঁকা ছবি প্রমাণ করে যে, তাদের ভেতরের জগতটা কতটা সমৃদ্ধ। আমাদের কেবল তাদের এই প্রতিভাকে বিকশিত করার পরিবেশ তৈরি করে দিতে হবে।” তিনি এই বিশেষ শিশুদের মূলধারার সমাজে অন্তর্ভুক্ত করতে এবং তাদের পাশে দাঁড়াতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। পুরস্কার পেয়ে শিশুদের মুখের অনাবিল হাসি এবং আনন্দঘন মুহূর্ত অনুষ্ঠানস্থলে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অভিভাবকরা এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত এমন আয়োজন করার অনুরোধ জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মদের বোতল নিয়ে টিকটকে ভিডিও, মাদক মামলায় কারাগারে নারী

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি

07 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিশুদের তুলির টানে রঙিন ময়মনসিংহের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র

পোষ্টের সময় : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬