০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমজীবী ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদল আহবায়কের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এ খেটে খাওয়া, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে প্রায় ১০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পানি ও রান্না করা খাবার ।

এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না। শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়; মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাকৃবি হোক মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, রমজানের মহিমা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মহল আরও বেশি করে এগিয়ে আসবেন। পবিত্র এই মাসে এমন উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক সম্প্রীতি ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্রমজীবী ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদল আহবায়কের ইফতার বিতরণ

পোষ্টের সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬