০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা পুরস্কারের জন্য বাকৃবির ৩ অ্যালামনাই মনোনীত, ছাত্রদলের অভিনন্দন

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন বিশিষ্ট অ্যালামনাই মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) শাখা ছাত্রদলের আহবায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.এম. শোয়াইব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় স্থান করে নিয়েছেন বাকৃবির তিন গুণী ব্যক্তিত্ব। তাঁরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাকৃবির সাবেক অধ্যাপক ড. জহুরুল করিম এবং গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল বাকী ও বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. এম এ রহিম।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাকৃবি ছাত্রদলের মতে দেশের কৃষি, বিজ্ঞান ও গবেষণা খাতে তাঁদের এই গৌরবোজ্জ্বল অবদান জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় সমগ্র বাকৃবি পরিবার গর্বিত। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দীর্ঘকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তাছাড়া এই গুণী ব্যক্তিত্বদের দীর্ঘ অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান ও গবেষণা কার্যক্রম আগামী দিনেও দেশের কৃষি বিপ্লব এবং বিজ্ঞান ও প্রযুক্তির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বাধীনতা পুরস্কারের জন্য বাকৃবির ৩ অ্যালামনাই মনোনীত, ছাত্রদলের অভিনন্দন

পোষ্টের সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬