০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের কাছে থাকা শেষ জীবিত মার্কিন বন্দি মুক্তি পেতে পারে আজ

গাজায় চলমান সংঘাত এবং যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ঘোষণা দিয়েছে, তাদের কাছে থাকা সর্বশেষ জীবিত মার্কিন নাগরিক এডান আলেক্সান্ডারকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে।

সোমবার (১২ মে) বার্তাসংস্থা এপি ও বিবিসি জানিয়েছে, মানবিক সহায়তা প্রবেশ এবং যুদ্ধবিরতি চুক্তি নবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে হামাস। হামাসের দুই কর্মকর্তা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আলেক্সান্ডারের মুক্তি দেওয়া হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফও বিষয়টি নিশ্চিত করেছেন। হামাসের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, সোমবারই আলেক্সান্ডারকে মুক্তি দেওয়া হতে পারে। তিনি বলেন, “হামাসকে বলা হয়েছিল ট্রাম্পকে একটি উপহার দাও, বিনিময়ে তিনি আরও বড় উপহার দেবেন।”

এই ঘোষণা এমন সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহ দেখাচ্ছে। মার্চে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এই প্রথম বন্দিমুক্তির ঘোষণা এল।

স্টিভ উইটকফ বলেন, “ট্রাম্পের প্রতি সদিচ্ছা প্রদর্শনের নিদর্শন হিসেবে হামাস আলেক্সান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে।”

এদিকে, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রচেষ্টার প্রতি সদিচ্ছার বহিঃপ্রকাশ। তিনি আরও আশা প্রকাশ করেন, এটি হতে পারে সেই চূড়ান্ত পদক্ষেপগুলোর শুরু, যা এই সংঘাতের অবসান ঘটাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ধস, আটকা বহু মানুষ, সেনা মোতায়েন

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হামাসের কাছে থাকা শেষ জীবিত মার্কিন বন্দি মুক্তি পেতে পারে আজ

পোষ্টের সময় : ০৪:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫