০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’

ভারতের জেন জি (Gen Z) আন্দোলনের প্রশংসায় মুখর হয়েছেন পাকিস্তানের তরুণরা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা আন্দোলনের মাধ্যমে মোদি সরকারকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বাধ্য করার ঘটনাকে অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন তারা।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় পাকিস্তানের একাধিক তরুণ বলেন, ভারতের শিক্ষার্থীদের ঐক্য ও প্রতিবাদ থেকে তাদের শেখার আছে। এক তরুণ মন্তব্য করেন, পাকিস্তানে রাজনৈতিক বিভাজনের কারণে এমন ঐক্য গড়ে তোলা কঠিন।

পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর বিলাল হাসান ব্যঙ্গ করে বলেন, আন্দোলনে পাকিস্তানের অর্থায়নের অভিযোগ হাস্যকর। তিনি বলেন, “আমাদের নিজেদের দেশ চালানোর টাকা নেই, আমরা আবার তাদের টাকা দেব কীভাবে?”

ভারত ও পাকিস্তানের পরিস্থিতির তুলনা করে তিনি আরও বলেন, “ভারতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ হয়, আর আমাদের দেশে মানুষ গায়েব হয়ে যায়। আমাদের এখানে মানুষ এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায়।”

ভারতের এই জেন জি আন্দোলনের প্রতি শ্রীলঙ্কা ও নেপালের তরুণদেরও সমর্থন দেখা গেছে। তাদের মতে, আন্দোলনকারীদের ঐক্য ও প্রতিবাদ দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’

পোষ্টের সময় : ০২:৪০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬