০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর থেকেই সব ফোনে স্বয়ংক্রিয় নিবন্ধন শুরু

আগামী ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে চালু হচ্ছে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার— এনইআইআর (NEIR)। এই সিস্টেম কার্যকর হওয়ার পর দেশের মোবাইল নেটওয়ার্কে আর কোনো অবৈধ, অনুমোদনহীন বা আমদানি নিয়মবহির্ভূত স্মার্টফোন সচল থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগেই যেসব ফোন নেটওয়ার্কে যুক্ত রয়েছে—সেগুলো বৈধ বা অবৈধ যাই হোক, স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং কোনো বাধা ছাড়াই নেটওয়ার্কে ব্যবহারযোগ্য থাকবে।

রোববার প্রকাশিত বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মোবাইল কেনার আগে সেটি বৈধভাবে আমদানি হয়েছে কি না তা নিশ্চিত করা এখন গ্রাহকদের জন্য বাধ্যতামূলক। এজন্য ফোনের ডায়ালপ্যাডে *#06# চাপলে পাওয়া যাবে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর। সেই নম্বরটি এসএমএস করে পাঠাতে হবে— KYD <স্পেস> আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে। ফিরতি বার্তায় পাওয়া যাবে হ্যান্ডসেটটির বৈধতা সংক্রান্ত তথ্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তা পেতে গ্রাহকরা সরাসরি হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করতে পারবেন। একই সঙ্গে যেকোনো অপারেটরের মোবাইল থেকে *16161# ডায়াল করে তথ্য জানা যাবে—যা ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে।

এ ছাড়া সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১–এ ফোন করেও সহায়তা পাওয়া যাবে। চাইলে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও ফোনের বৈধতা যাচাই, নিবন্ধন অথবা অন্য যেকোনো নির্দেশনা জানা সম্ভব।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর সিস্টেমের মাধ্যমে নকল, অবৈধ ও চোরাই হ্যান্ডসেট বন্ধে বড় ধরনের অগ্রগতি হবে। একই সঙ্গে দেশীয় মোবাইল শিল্পকে সুরক্ষা দেওয়া এবং আমদানি-নির্ভরতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাহকদের সুবিধার্থে এনইআইআর সংক্রান্ত সকল সাধারণ প্রশ্ন ও নির্দেশনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১৬ ডিসেম্বর থেকেই সব ফোনে স্বয়ংক্রিয় নিবন্ধন শুরু

পোষ্টের সময় : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫