০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে আলোচনা সভা

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৬৮ ভিউ :

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে আজ ০৩ মে ২০২৬ তারিখে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন ও জেলা তথ্য অফিসার। সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর কাইয়ুম।

আলোচনা সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে আলোচনা সভা

পোষ্টের সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬