০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে বিশ্ব ডিম দিবস ২০২৫ উপলক্ষে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল চারটায় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষদের দ্বিতীয় তলার করিডোরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জাহান আরা বেগম এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. অনিতা রানী দে।

পোস্টার প্রেজেন্টেশনে ভেটেরিনারি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আটটি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ থেকে ১১ জন শিক্ষার্থী বিজয়ী হন।

ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “ডিম শুধু পুষ্টিকর নয়, এটি মানুষের সুস্বাস্থ্যের অন্যতম উৎস। সাশ্রয়ী এই প্রাণিজ প্রোটিনের প্রচার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ও সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

পোষ্টের সময় : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫