০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রকাশ্য স্বর্ণচুরি, অবশেষে গ্রেপ্তার চোর

Oplus_131072

কক্সবাজারের উখিয়ায় দিনের আলোতে সংঘটিত আলোচিত স্বর্ণচুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আশরাফ আলী, ডাকনাম বাছা (৪২)। পুলিশ জানায়, দিনভর অভিযান শেষে রাতে তাকে উখিয়া থানায় আনা হয় এবং ভুক্তভোগীর দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) তপু বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ আলী স্বর্ণচুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর উখিয়া সদর এলাকায় সনজিত ধরের মালিকানাধীন মালতী জুয়েলার্সে কৌশলে চুরি সংঘটিত হয়। একটি সংঘবদ্ধ চক্র ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে নজর এড়িয়ে দুটি স্বর্ণভর্তি বাক্স নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ওই দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে।

ভুক্তভোগী ব্যবসায়ী সনজিত ধর জানান, কয়েক লাখ টাকার স্বর্ণ চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েন। সিসিটিভি ফুটেজ প্রকাশের পর বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার আশা করেছিলেন। তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের সহযোগিতায় অন্তত একজন অপরাধী গ্রেপ্তার হওয়ায় তিনি আশাবাদী যে বাকি চোররাও ধরা পড়বে এবং হারানো স্বর্ণ ফিরে পাওয়া যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট। প্রকাশ্যে সংঘটিত এমন অপরাধকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং অন্যদের ধরতেও অভিযান চলমান থাকবে।

এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও ব্যবসায়ীরা আরও জোরালো নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কক্সবাজারে প্রকাশ্য স্বর্ণচুরি, অবশেষে গ্রেপ্তার চোর

পোষ্টের সময় : ১০:১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫