০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিএসডব্লিউএ-বাকৃবির ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি গ্যালারিতে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি মো. আতিকুল ইসলামের (আতিক) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়ামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ক্লাব কোষাধ্যক্ষ মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. আলম মিয়া, বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব সহ ভেটেরিনারি অনুষদের প্রায় চার শতাধিক শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী হিসেবে তোমরা সবাই এই ক্লাবের সাথে জড়িত। তোমরা সবাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থেকে উপকৃত হবে। আমি এই ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমি আশা করি ঈদের ছুটিতে তোমরা নিজ এলাকায় টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হবে, যাতে মানুষ সরাসরি আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে উপকৃত হয়।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিএসডব্লিউএ-বাকৃবির ইফতার মাহফিল

পোষ্টের সময় : ১০:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬