০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ৬ জন নিহত

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ থেকে ১৪ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।

প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি — উল্লেখ করে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভিকে বলেন, “প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।”

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।

সূত্র : এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর জেলা

খাল খনন উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির উন্নয়নের নিদর্শন : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

12 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ৬ জন নিহত

পোষ্টের সময় : ০৭:৪৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬