০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁস হয়েছে ট্রাম্পকন্যা ইভাঙ্কাকে হত্যার পরিকল্পনা

মার্কিন ও ইহুদি স্থাপনায় হামলার অভিযোগে গ্রেফতার হওয়া এক ইরাকি নাগরিকের বিরুদ্ধে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনাও করেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাগদাদে ড্রোন হামলায় ইরানের সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে ৩২ বছর বয়সী মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি এই পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, আল-সাদির কাছ থেকে ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্পের বাসভবনের একটি মানচিত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারের মালিকানাধীন বাড়ি দেখা যায়। ওই পোস্টে আরবি ভাষায় হুমকিমূলক বার্তাও ছিল বলে জানা গেছে।

ওয়াশিংটনে ইরাকি দূতাবাসের সাবেক এক কর্মকর্তা দাবি করেছেন, সোলেইমানির মৃত্যুর পর আল-সাদি তার সহযোগীদের বলেছিলেন যে, ট্রাম্পকে আঘাত করার উদ্দেশ্যে ইভাঙ্কাকে লক্ষ্যবস্তু করা উচিত।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মে তুরস্কে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় এবং বর্তমানে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সংঘটিত বা পরিকল্পিত মোট ১৮টি হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাজ্যে সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ও রয়েছে।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ

কর-শুল্কের বেড়াজাল ভাঙতে ময়মনসিংহে সোলার খাতের মানববন্ধন

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফাঁস হয়েছে ট্রাম্পকন্যা ইভাঙ্কাকে হত্যার পরিকল্পনা

পোষ্টের সময় : ০৮:৩৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬