০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমি না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরাইলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল থাকত না। আর আমি না থাকলেও ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না।”

নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। তবে লেবানন ইস্যুতে নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের আচরণ তাঁর ভালো লাগেনি। বিষয়টি আরও দ্রুত শেষ হওয়া উচিত ছিল। দীর্ঘায়িত সংঘাত ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে এ নিয়ে ইসরাইলের রাজনৈতিক মহলে অসন্তোষ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

17 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আমি না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

পোষ্টের সময় : ০৮:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬