১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে পাল্টা মার্কিন হামলা

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ঘটনাটিকে ‘বোকামিপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এটি বিচ্ছিন্ন অভিযান, নাকি বড় ধরনের সামরিক অভিযানের অংশ—তা এখনো স্পষ্ট নয়।

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলি ড্রোন হামলার শিকার হয়। জাহাজটির মালিক প্রতিষ্ঠান এভারগ্রিন জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজ, নাবিক ও পণ্যসামগ্রী নিরাপদ রয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গতকাল তারা গুলি চালিয়েছে। তাদের এটা করা উচিত হয়নি।’ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা দেখতে পাবেন।’

সেন্টকম এক বিবৃতিতে হামলাকে ‘শক্তিশালী জবাব’ হিসেবে উল্লেখ করে জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর আগ্রাসন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলের স্বাধীনতা ব্যাহত করছে।

তারা আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের উপকূলে বিমান হামলা চালিয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি শান্তি কাঠামো চুক্তি সই হয়েছে। তবে বিদ্যমান যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সীমিত সংঘর্ষ অব্যাহত রয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায় এবং তেল-গ্যাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যাহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এতে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে সম্মতি হয়।

মার্কিন পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সমঝোতা নিয়ে ইরানের কোনো আপত্তি থাকলে তারা আলোচনা করতে পারে। কিন্তু সহিংসতার জবাব সহিংসতাই হবে।’

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালিয়েছে। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতিতে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে।

তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ বা যুদ্ধবিরতি বহাল আছে কি না—সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, ‘গতকাল তারা গুলি চালিয়েছে। এটা আমার পছন্দ হয়নি। তাদের এটা করা উচিত ছিল না।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে পাল্টা মার্কিন হামলা

পোষ্টের সময় : ০৮:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬