ভারতের বেঙ্গালুরুতে জন্মদিনের পার্টির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৩০ জুন এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, সোমাশেখর নামে এক ব্যক্তির সঙ্গে ওই তরুণীর আগে থেকেই পরিচয় ছিল এবং তাদের মধ্যে একাধিকবার দেখা-সাক্ষাৎ হয়েছিল। জন্মদিনে উপস্থিত থাকতে না পারায় পরে আলাদাভাবে পার্টি করার প্রস্তাব দেন তিনি। সেই অজুহাতে তরুণীকে একটি হোটেলে আসতে বলা হলেও পরে তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ওই বাড়িতে সোমাশেখর ছাড়াও আরও চারজন উপস্থিত ছিলেন। সেখানে তরুণীকে পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তিনি অচেতন বা আধা-অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী জানিয়েছেন, তিনি শুরুতে হোটেলে যেতে চাইলেও সোমাশেখর তাকে আগে তার বাড়িতে যেতে জোর করেন। সেখানে পৌঁছানোর পরই এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ডেস্ক 






















