ময়মনসিংহের ধোবাউড়ায় মদের বোতল হাতে টিকটক ভিডিও করায় নার্গিস আক্তার (২৫) নামে নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর বিরুদ্ধে মদ বিক্রি ও পানের প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত নার্গিস আক্তার উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।
মঙ্গলবার (৭ জুন) বিকালে ধোবাউড়া থানার পুলিশ তাকে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক তনয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মদের বোতল নিয়ে ওই নারী টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের প মামলা দায়েদের করে আদালতে পাঠায়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রাম থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের পর রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা করের।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারী গত রবিবার রাতে নিজ ঘরে মদের বোতল হাতে নিয়ে ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেয়। পরে ভিডিওটি টিকটকে ছড়িয়ে পরে। ভিডিও টি নজরে আসলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক মামরা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ওই নারী হাতে মদের বোতল নিযে ভিডিও করছে। ভিডিওতে ওই নারীকে ভিডিওতে বলতে শুনা যায়, খাবেন, খাইলে আসেন, আমার বাড়ি ধোবাউড়া ময়মনসিংহ। অপর একটি ভিডিও বলতে শুনা যায়, প্রেম ভালবাসা বাদ দে, আয় মদ খাই বলে মুখে মদের বোতল মুকে ডালতে দেখা যায়। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
সুত্র জানায়, ওই নারী বিবাহিত। তবে, ওই নারী তা শ্বশুরবাড়িতে থাকে না। স্বামীকে নিয়ে নিজ বাবার বাড়ি ঘোঁষগাও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামে বসবাস করেন।

স্টাফ রিপোর্টার 
























