০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সামরিক হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব দেবে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানায়, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য ইরান নির্ধারিত পথই একমাত্র নিরাপদ বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রকাশ।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টি ও কেশম দ্বীপের কাছে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সিরিকের মৎস্য ও বাণিজ্যিক বন্দরে হামলায় কয়েকজন আহত হয়েছেন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাসহ অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা করা হয়েছে।

সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, বাংলা কিউআর ব্যবহারে নতুন উদ্যোগ

ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই বিকট বিস্ফোরণে কাঁপলো সিরিয়া

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মার্কিন হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

পোষ্টের সময় : ০৯:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬