ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাড়েরা এলাকায় দীর্ঘদিনের পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের মীমাংসা হয়েছে। স্থানীয়দের দাবি, দুই ভাইয়ের মধ্যে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানে ভূমিকা রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম।
জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে মামলা, মারামারি ও বিরোধ চলছিল। পরে উভয় পক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলামের শরণাপন্ন হন। তিনি দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন এবং সমঝোতায় পৌঁছাতে সহায়তা করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলা এ বিরোধের সমাধান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক-২০১৫’ লাভ করেন।
অবসরের পর তিনি আবাসন, সমাজসেবা ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তিনি প্রায়ই মধ্যস্থতার ভূমিকা পালন করে থাকেন।
এদিকে, “নজরুল সিটি” নামে একটি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আবাসন উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির কাজেও যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার 

























