১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কথিত ‘হত্যার তালিকায়’ তার নাম এক নম্বরে রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে।

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে কাতারের উপহার দেওয়া বোয়িং উড়োজাহাজে দেশে ফিরবেন না। এর পরিবর্তে আগে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি উড়োজাহাজে ফিরবেন।

হাস্যরসের সুরে ট্রাম্প বলেন, ‘গতকাল আরেকটি তালিকা প্রকাশ হয়েছে। সেখানে হত্যার তালিকায় আমি এক নম্বরে। যদিও টিকটকে এক নম্বরে থাকতে আমার বেশি ভালো লাগে।’

জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা ও নৌযানে হামলা চালায়।

পরে ইরানও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি দেশটিকে গত প্রায় পাঁচ দশক ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র’ বলেও আখ্যা দেন।

তিনি বলেন, ‘আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।’ প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও সামরিক হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তার দাবি, মার্কিন বাহিনী এক রাতেই ইরানের ২৮টি নৌযান ধ্বংস করেছে এবং প্রয়োজন হলে আরও নৌযান লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, কূটনৈতিক সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না। প্রয়োজনে ইরানের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতেও হামলা চালানো হতে পারে, যদিও তিনি আশা করেন এমন পরিস্থিতি তৈরি হবে না।

এ ছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে এবং দেশটির বিরুদ্ধে পুনরায় অবরোধও আরোপ করতে পারে।

তথ্যসূত্র: সামা টিভি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না: মউক চেয়ারম্যান

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

পোষ্টের সময় : ০১:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬