মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে এবং তেহরান এখন সমঝোতার টেবিলে বসতে আগ্রহী।
স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান আলোচনার পথে আসতে চাইছে। তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পরে জানাবেন।
তিনি বলেন, “খুব শিগগিরই ইরান পরাজিত হবে। তারা খুব দ্রুত পরাজিত হবে।”
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা থাকলেও মঙ্গলবার রাত থেকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন। তবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “যদি আমরা তাদের সক্ষমতা যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেই সিদ্ধান্ত নেব।”

আন্তর্জাতিক ডেস্ক 


























