০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে রাজধানীর পূর্বাঞ্চলীয় শহরতলী মোহাম্মদিয়া জেলার একটি এতিমখানায় আগুনের সূত্রপাত হয়। দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বেসামরিক সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জন মাঝারি থেকে গুরুতর দগ্ধ হয়েছেন। এছাড়া উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় ও বয়স প্রকাশ করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলজেরিয়াজুড়ে তীব্র তাপদাহ চলছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গত ৮ জুলাই থেকে সারা দেশে ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক: প্রিন্স

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

পোষ্টের সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬