১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ফাইনালকে সামনে রেখে তিনি আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু এই সমর্থনের কথা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেন।

জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবারের বিশ্বকাপ ফাইনালকে অনেকেই প্রতীকী গুরুত্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন। কারণ ইসরাইল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার রাজনৈতিক অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ার ঘটনাও আলোচনায় এসেছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তিশালী দল স্পেনের মধ্যকার ফাইনালটি বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

20 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

পোষ্টের সময় : ০৪:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬