০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্ককে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন, আর অন্যটিতে ছিলেন বেসামরিক যাত্রীরা।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুরুতর আহতদের দ্রুত হোমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর অবস্থা নাজুক হয়ে পড়েছে।

গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য, দেশটিতে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে এসব সড়ক দুর্ঘটনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

নকলায় রিকশা এড়াতে ব্রেক, পিকআপের নিচে পড়ে নিহত মোটরসাইকেল চালক

25 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

পোষ্টের সময় : ০৮:২৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬