০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

ভারতে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি না দিলে মঙ্গলবার থেকে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজিপি)।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজিপি দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছিল। সরকারের সঙ্গে আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল।

তবে সিজিপির অভিযোগ, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আন্দোলনে সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং শিক্ষার্থীদের হয়রানির ঘটনাও ঘটছে।

তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার বিষয়ে সরকারের লিখিত নিশ্চয়তা মঙ্গলবারের মধ্যে দিতে হবে। অন্যথায় সিজিপি আবারও রাজপথে আন্দোলনে নামবে।

গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজিপি জানিয়েছিল, নিট পরীক্ষা–সংক্রান্ত আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে চার সপ্তাহ পর পরবর্তী বৈঠকের সিদ্ধান্তও জানানো হয়।

উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহারকে আন্দোলন স্থগিতের অন্যতম শর্ত হিসেবে তুলে ধরে আসছে সিজিপি।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

পোষ্টের সময় : ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬