০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বুধবার (২৯ জুলাই) ভোরে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। মার্কিন বাহিনী এই হামলাকে “সারপ্রাইজ অ্যাটাক” হিসেবে উল্লেখ করে দাবি করেছে, ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রায় ১৪ দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। যদিও গত কয়েকদিন নতুন করে কোনো হামলার খবর ছিল না, সেই বিরতির মধ্যেই ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে আইআরজিসি ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, সংবাদ প্রকাশ পর্যন্ত ইরান সরকার বা আইআরজিসি এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান জর্ডানকে বিশেষভাবে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করছে। তেহরানের অভিযোগ, জর্ডানের ভূখণ্ড ব্যবহার করে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে জর্ডানের একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে ইরান দাবি করেছিল, সেখানে থাকা মার্কিন সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

পোষ্টের সময় : ১০:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬