১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

নেত্রকোনার কেন্দুয়ায় ৬ জুয়ারিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। গতরাত সাড়ে ৩টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারের গোলাম মোস্তফার দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গন্ডা ইউনিয়নের চড়গন্ডা গ্রামের মৃত আব্দুল গণি ভূইয়ার ছেলে ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ওরফে (খোকন), মৃত আব্দুল আজিজের ছেলে কুরুম মিয়া, মনকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. চন্দু মিয়া, মৃত আব্দুল হেকিমের ছেলে আলী ওসমান, বীরমহুরী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. সোহাগ ও মরিচপুর গ্রামের মৃত আতবজানের ছেলে মো. মজিবুর রহমান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৭ অক্টোবর দিবাগত-রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়ারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ বিরোধী দলকেই লালকার্ড দেখিয়েছে: প্রিন্স

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে ময়মনসিংহ-জামালপুরে যুবদলের শোভাযাত্রা

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

পোষ্টের সময় : ১১:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬