১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর অভিযান, বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র বেশ কয়েক দিন ধরে দশানী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে গভীর রাতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে থাকা ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘সরকারি বিধিবিধান লঙ্ঘন করে নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, নদীর পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ বিরোধী দলকেই লালকার্ড দেখিয়েছে: প্রিন্স

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে ময়মনসিংহ-জামালপুরে যুবদলের শোভাযাত্রা

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর অভিযান, বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

পোষ্টের সময় : ১১:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬