১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইরিশদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৭৬ ভিউ :

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১১৭ রানেই অলআউট হয় আইরিশরা। রিশাদ হোসেন-মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের বিপক্ষে সহজ লক্ষ্য পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারালেও তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে ১৩.৪ ওভারেই ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় লাল-সবুজের দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলেন লিটন দাসরা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৩৮ রানে। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা সাইফ হাসান মারমুখী মেজাজেই ছিলেন। তবে চতুর্থ ওভারে ক্রেগ ইয়াংয়ের বলে মার্ক অ্যাডেয়ারের মুঠোবন্দী হয়ে ফিরতে হয় তাকে। সাজঘরে ফেরার আগে তিনি ১৪ বলে করেন ১৯ রান।

এরপর ক্রিজে তামিমের সঙ্গী হন লিটন দাস। তবে অধিনায়ক ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর ব্যাট করতে নামেন পারভেজ ইমন।

অপরপ্রান্তের দুই সঙ্গীকে হারালেও মারমুখী মেজাজে ছিলেন তামিম। আইরিশদের বোলারদের বিপক্ষে আগ্রাসী ভঙ্গিতে খেলে স্কোরবোর্ডে দ্রুত রান তোলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইমন। দুজন মিলে তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।

দলকে জেতানোর পথে ৩৫ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তামিম। শেষ পর্যন্ত ৪ চার আর ৩ ছয়ে ৩৬ বলে ৫৫ রানের জুতী গড়ে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ২৬ বলে ৩ ছয় আর ১ চারে ৩৩ রান করে অপরাজিত ছিলেন ইমন।

এর আগে বল হাতেও দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ। রিশাদ-মুস্তাফিজদের তোপে ধ্বস নেমেছিল আইরিশ ব্যাটিং লাইনআপে। ৯৩ রানে ৬ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত অল আউট হয় ১১৭ রানে। বাংলাদেশের বোলিং ইনিংসেও আজ দুর্দান্ত ছিলেন তামিম। ৫ ক্যাচ নিয়ে রেকর্ডও গড়েছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আইরিশদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

পোষ্টের সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫