০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৫

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫জন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক ব্যাংকের বাইরে দেহে বোমা আটকানো এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংকের একটি শাখার সামনে স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বোমা হামলা হয়েছে। বিস্ফোরণে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। এছাড়া বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর আরও চার জন ব্যক্তিও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর জানিয়েছেন, হামলায় অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন।

হামলাকারী হিসেবে সন্দেহভাজন কোনও গোষ্ঠীর কথা উল্লেখ করেননি তিনি। এছাড়া, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও পক্ষ হামলার দায় স্বীকার করে বক্তব্য দেয়নি।

মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখা তালেবানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

তালেবানের বিরুদ্ধে ইসলামিক স্টেটের হামলা অব্যাহত থাকলেও গোষ্ঠীটিকে পর্যদুস্ত করার দাবি করে আসছে তালেবান শাসক গোষ্ঠী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে লাশ দাফন শেষে ফেরার পথে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

ঈশ্বরগঞ্জে স্কুলে স্কুলে ইউএনও'র পরিচ্ছন্নতা অভিযান

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৫

পোষ্টের সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫