০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ ধরে যুগান্তকারী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করে যুগান্তকারী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষার্থীরা যাতে ক্রীড়াকে ভবিষ্যতে একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে আগামী বছর থেকে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াকে পাঠ্যবিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।প্রতিটি ইউনিয়নে ৮ থেকে ১০ বিঘা জমির ওপর একটি করে এবং উপজেলা সদরে ১০ বিঘা জমিতে একটি করে আধুনিক খেলার মাঠ গড়ে তোলা হবে।

শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হালুয়াঘাটে স্টেডিয়াম ও ধোবাউড়ার কলসিন্দুরে একটি আধুনিক ক্রীড়া পল্লী প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায় এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়।

প্রিন্স বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার বিষয় নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাইসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে গোয়াতলা ক্লাব 2-0 গোলে স্বদেশী ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এমরান সালেহ প্রিন্স খেলা শেষে পুরস্কার বিতরণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৩৩ ঘণ্টা পর কংস নদীতে মিলল সেই আছির উদ্দিনের নিথর দেহ 

তারেক রহমানকে ভারত সফরে মোদির আমন্ত্রণ

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ ধরে যুগান্তকারী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রিন্স

পোষ্টের সময় : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬