ময়মনসিংহের গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শুক্রবার আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালিতে আক্তারুজ্জামান বাচ্চু তাঁর বক্তব্যে গফরগাঁও ও পাগলাবাসীকে নিজের পরিবারের সদস্য হিসাবে আখ্যায়িত করে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও ও পাগলা থানার নির্যাতিত জনগণ দীর্ঘদিন জালিমের রাজ্যে বন্দী ছিলো। এখনো জনগণের পরিপূর্ণ মুক্তি মেলেনি। সর্বশক্তিমান আল্লাহ কবুল করলে, দল আস্থা রাখলে গফরগাঁও ও পাগলা থানার মানুষের পরিপূর্ণ মুক্তি, শান্তি, নিরাপত্তাবিধান, মাদক নির্মূল, দূর্নীতি, দুঃশাসন, হিংসা-বিভেদ, হানাহানি, প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা, সৌহার্দ্য, সম্প্রতি, ভাতৃত্ব, ভালোবাসার মাধ্যমে দল মতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ করবেন। আক্তারুজ্জামান বাচ্চু গফরগাঁও, পাগলার বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা, স্ব্যাস্থ্য, অবকাঠামোর উন্নয়নসহ গফরগাঁও ও পাগলা থানাকে সারাদেশে একটি আদর্শ ও মডেল এলাকা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, গফরগাঁও ও পাগলার মানুষের ভাগ্যের সাথে আক্তারুজ্জামান বাচ্চু’র ভাগ্য জড়িয়ে গেছে। গফরগাঁও- পাগলাবাসী ভালো থাকলে, আমি ভালো থাকবো। কিন্তু তাঁরা খারাপ থাকলে আমি ভালো থাকবো।
বিপুল সংখ্যক নারীসহ হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে কান্দিপাড়া বাজার হয়ে কয়েক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে আবার কান্দিপাড়া বাজারে এসে শেষ হয়।

























