০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেরা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে?

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৫১০ ভিউ :

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা ২০১০ সালে ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন অনন্ত জলিল। গত ১৫ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন এক গুচ্ছ ছবিতে। তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্র নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

নায়িকা জানান, ‘হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না।এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হবে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এ ছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে।’

বর্ষা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মধুপুরে শালবন রক্ষা ও বনবাসী মানুষদের নিয়ে বেনিফিসারীজ সভা অনুষ্ঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ছেলেরা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে?

পোষ্টের সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫