০৪:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডে নতুন ২০১ জিপিএ-৫

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন ফল চূড়ান্ত হওয়ায় বোর্ডে অতিরিক্ত ২০১ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। একইসঙ্গে পূর্বে ফেল করা ৩০৮ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাসের তালিকায় যুক্ত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বোর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন মোট ৮৯ হাজার ৬৭১ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ২ হাজার ৩৭৩টি খাতার গ্রেড সংশোধন করা হয়েছে। আবেদনকারীর সংখ্যা বিবেচনায় ঢাকাতেই সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। এ বোর্ডে ৬৬ হাজার ১৫০ শিক্ষার্থী এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনরায় যাচাইয়ের জন্য আবেদন করেন।

অন্যদিকে, সবচেয়ে কম আবেদন জমা পড়ে বরিশাল বোর্ডে। সেখানে ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী মোট ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ করেন। অন্যান্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে ২২ হাজার ১৫০ শিক্ষার্থী ৪২ হাজার ৪৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। রাজশাহী বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদনদাতা ছিলেন ২০ হাজার ৯২৪ শিক্ষার্থী, যাদের মোট আবেদন সংখ্যা ৩৬ হাজার ২০৫টি।

যশোর বোর্ডেও একই সংখ্যক খাতা চ্যালেঞ্জ করা হয়, যেখানে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে আবেদন এসেছে ২২ হাজার ৫৯৫ জনের কাছ থেকে, মোট খাতা চ্যালেঞ্জ হয়েছে ৪৬ হাজার ১৪৮টি। সিলেট বোর্ডে ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী ২৩ হাজার ৮২০টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। দিনাজপুর বোর্ডে এই সংখ্যা যথাক্রমে ১৭ হাজার ৩১৮ এবং ২৯ হাজার ২৯৭টি।

ময়মনসিংহ বোর্ডে খাতা চ্যালেঞ্জ করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন ৩০ হাজার ৭৩৬টি। এছাড়া প্রযুক্তি শিক্ষা বোর্ডের বিএম-ভোকেশনাল শাখায় ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী ১৫ হাজার ৩৭৮টি খাতা চ্যালেঞ্জ করেন। আলিম পরীক্ষায় মোট আবেদন জমা পড়ে ৭ হাজার ৯১৬ শিক্ষার্থীর কাছ থেকে, যেখানে পুনর্নিরীক্ষণের জন্য ছিল ১৪ হাজার ৭৩৩টি খাতা।

বোর্ড জানিয়েছে, পুনর্নিরীক্ষিত ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড ১ লাখ টাকা

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা বোর্ডে নতুন ২০১ জিপিএ-৫

পোষ্টের সময় : ০১:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫